বলিউডের ভাইজান Salman Khan-এর আসন্ন দেশাত্মবোধক ছবি ‘Battle of Galwan’-এ এবার নতুন চমক। অভিনেত্রী Chitrangada Singh-কে ছবির মুখ্য নারী চরিত্র হিসেবে সাইন করা হয়েছে। Salman Khan Films সম্প্রতি তাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে Chitrangada-এর একটি ছবি পোস্ট করে তাঁকে ছবির টিমে স্বাগত জানায়। ছবিটি India Gate-এর সামনে তোলা হয়েছে এবং তার সঙ্গে ক্যাপশনে লেখা, “Simplicity and grace personified – Welcome Chitrangada Singh to Team Battle of Galwan।”
এই প্রথমবার Salman ও Chitrangada একসঙ্গে বড়পর্দায় কাজ করতে চলেছেন। ছবির পরিচালক Apoorva Lakhia আগেই নিশ্চিত করেছিলেন যে, চিত্রাঙ্গদাই হচ্ছেন এই ছবির নায়িকা। ভক্তদের মধ্যে এই নতুন জুটিকে ঘিরে প্রচণ্ড উত্তেজনা ছড়িয়েছে। সোশ্যাল মিডিয়ায় নানা মন্তব্যে মুখর হয়েছে দর্শকরা। কেউ লিখেছেন, “ভবিষ্যতের পারফেক্ট জুটি”, আবার কেউ মন্তব্য করেছেন, “Welcome Bhabhi Ji, গদর মচা দিও”।
Chitrangada নিজেও এই ঘোষণা নিয়ে টুইট করে বলেন, “এই ছবির অংশ হতে পেরে আমি সম্মানিত। এই যাত্রা আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
‘Battle of Galwan’ ছবির প্লট তৈরি হয়েছে ২০২০ সালের ১৫ জুন রাতে ভারতের লাদাখের Galwan Valley-তে ভারত ও চিনা সেনাবাহিনীর মধ্যে হওয়া সংঘর্ষের উপর ভিত্তি করে। ওই রাতেই প্রায় ৪৫-৫০ জন ভারতীয় সেনা প্রায় ৩০০ চীনা সেনার বিরুদ্ধে নিরস্ত্র অবস্থায় যুদ্ধ করে তাদের পরাস্ত করেছিল।
এই ছবিতে Salman Khan অভিনয় করছেন কর্নেল Bikummalla Santosh Babu-এর চরিত্রে, যিনি ঐ সংঘর্ষে শহিদ হন এবং তাঁকে মরণোত্তর Mahavir Chakra প্রদান করা হয়। এই সিনেমা শুধু একটি যুদ্ধের কাহিনি নয়, বরং তা ভারতের সেনাবাহিনীর বীরত্ব, আত্মবলিদান ও দেশপ্রেমের প্রতি এক শ্রদ্ধাঞ্জলি।
এই সিনেমায় চিত্রাঙ্গদার মতো একজন নান্দনিক ও মেধাবী অভিনেত্রীকে কাস্ট করায় ছবির প্রতি প্রত্যাশা অনেক বেড়ে গেছে। অনুরাগীরা মুখিয়ে আছে বড়পর্দায় নতুন রসায়ন দেখতে।